Frequently Asked Questions
আমি কীভাবে চমক ফুড এর সাথে যোগাযোগ করতে পারি?
আপনি আমাদের ওয়েবসাইটের Contact Us পেজ অথবা আমাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া ও কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। +৮৮০ ১৯৭৭-৯২৯৪২০
আপনাদের মসলায় কি কোনো ক্ষতিকর কেমিক্যাল বা প্রিজারভেটিভ আছে?
কৃত্রিম ক্যামিক্যাল, প্রিজারভেটিভ ও বাড়তি রংমুক্ত। পাহাড়ি জুমের মাটিতে উৎপাদিত মসলার প্রাকৃতিক ঘ্রাণ, স্বাদ ও নিজস্ব বৈশিষ্ট্য যতটা সম্ভব অক্ষুণ্ণ রেখেই আপনার রান্নাঘরে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।
আমি কি অ্যাকাউন্ট তৈরি না করেই অর্ডার করতে পারি?
হ্যাঁ, কোনো অ্যাকাউন্ট তৈরি না করেই আপনি অর্ডার করতে পারবেন।
পণ্য হাতে পেতে কত সময় লাগে?
আপনার অবস্থান ও আবহাওয়ার পরিস্থিতির ওপর ভিত্তি করে সাধারণত ২-৫ কর্মদিবসের মধ্যে অর্ডার পৌঁছে দেওয়া হয়।
চমক ফুড কী কী পেমেন্ট পদ্ধতি গ্রহণ করে ?
আপনার সুবিধার জন্য আমরা বিকাশ, নগদ ও রকেট-এর মাধ্যমে পেমেন্ট গ্রহণ করি। এছাড়া ক্যাশ অন ডেলিভারি (COD) সুবিধাও রয়েছে—পণ্য হাতে পেয়ে যাচাই করে তারপর পেমেন্ট করতে পারবেন।
প্রবাসী বাংলাদেশিরা WhatsApp অথবা ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করে পেমেন্টের বিস্তারিত জানতে পারবেন।
পণ্য নষ্ট বা ভুল হলে কী করব?
অনুগ্রহ করে আপনার অর্ডারের বিস্তারিত তথ্যসহ যত দ্রুত সম্ভব আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা বিষয়টি পর্যালোচনা করব। অথবা আমাদের হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন।
এই মসলা কি সাধারণ মসলার মতোই রান্নায় ব্যবহার করা যায়?
হ্যাঁ, অবশ্যই। রান্নার নিয়ম সাধারণ মসলার মতোই। তবে আমাদের মসলায় কৃত্রিম রং বা ভেজাল মেশানো হয় না, তাই এর প্রাকৃতিক রং, ঘ্রাণ ও ঝাঁজ বেশ ভালোভাবে পাওয়া যায়। এজন্য সাধারণ মসলার তুলনায় অল্প পরিমাণ ব্যবহার করলেই রান্নায় সুন্দর রং, ঘ্রাণ ও স্বাদ পাওয়া যেতে পারে।
ডেলিভারি নেওয়ার আগে কি পণ্যটি যাচাই করতে পারব?
অবশ্যই। ক্যাশ অন ডেলিভারি সুবিধায় পণ্য হাতে পাওয়ার পর প্যাকেট ও পণ্যের অবস্থা দেখে নিশ্চিত হয়ে তারপর ডেলিভারি প্রতিনিধিকে পেমেন্ট করতে পারবেন। আপনার সন্তুষ্টিকে গুরুত্ব দিয়েই আমরা এই সুবিধা রেখেছি।
আমি কি একসাথে একাধিক পণ্য অর্ডার করতে পারি?
হ্যাঁ। আপনি আপনার কার্টে একাধিক পণ্য যোগ করতে পারেন এবং সেগুলোর জন্য একটিমাত্র অর্ডার করতে পারেন।
কীভাবে অনলাইনে অর্ডার করব?
পছন্দের পণ্য নির্বাচন ও পরিমাণ Select করে Add to Cart অপশনে ক্লিক করে Checkout এ গিয়ে ঠিকানা পূরণ করে সহজেই অর্ডার সম্পন্ন করতে পারবেন।
সারা বাংলাদেশে কি ডেলিভারি দেওয়া হয়?
হ্যাঁ, চমক ফুড থেকে বাংলাদেশের বিভিন্ন এলাকায় হোম ডেলিভারি করা হয়। ডেলিভারি চার্জ এলাকা ও অর্ডারের ওপর নির্ভর করতে পারে। অর্ডার করার সময় প্রযোজ্য ডেলিভারি চার্জ দেখতে পারবেন।
আপনার পণ্যগুলো কোথা থেকে আসে?
আমরা বিশ্বস্ত সরবরাহকারী ও উৎপাদকদের কাছ থেকে আমাদের খাদ্যপণ্য সংগ্রহ করি এবং গুণমানসম্পন্ন উপাদানের ওপর বিশেষ গুরুত্ব দিই।
পাইকারি অর্ডার করা যাবে কি?
বড় পরিমাণে পণ্য কেনার ক্ষেত্রে পাইকারি মূল্য ও অর্ডারের শর্ত জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।